Thursday, 30 August 2012

নিজস্ব অজ্ঞতা...(প্রথম কিস্তি )

নিজের ভুল ও অজ্ঞতা স্বীকার করা অনেকের স্বভাবের মধ্যে না ও থাকতে পারে । আমার যে পুরোমাত্রায় এ বিষয়টা আছে ,এমন কথা বুকে হাত দিয়ে বলতে পারব না । তবে নিরুপায় হয়ে নিজের অজ্ঞতা স্বীকার না করে পারছিনা । জ্ঞানী বন্ধুদের কাছে আবেদন,আপনারা একটু সাহায্য করলে হয়তঃ বা অজ্ঞতার গ্লানিমুক্ত হতে পারতাম । বিষয়টা নিম্নরুপঃ-
 ইসলামের ইতিহাসে বিধৃত হয়েছে যে ইস্লামি সংস্কার,রাজ্য শাসন, আচার অনুষ্ঠান তথা প্রায় প্রতিটি বিষয়ে খোলাফায়ে আব্বাসিয়রা ধাক্কা খাচ্ছিল ।এটা ছিল নবী(দঃ) এর পর পরিবর্তিত রাজনৈ্তিক ও সামাজিক প্রেক্ষয়াপট ও কারণ ।কোরআনে বিধৃত সকল বিষয় পরবর্তিত এই  সামাজিক চাহিদা এবং ভাবধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ন  হচ্ছিল না বা খাপ খাচ্ছিল না । এমতাবস্থায় রসুল (দঃ) এর আদর্শ এবং বাণীই একমাত্র সমাধান । দুঃখের বিষয় তৎকালীন সময়ে মুদ্রন শিল্প এত উন্নত ছিল না যা আজ আমাদের
সামনে উদ্ভাসিত । ইতিহাস অধ্যয়নে জানা যায় কিছু কিছু হাদিস লিখিত ছিল বিভিন্ন বস্তুতে,আর বেশীর ভাগটাই ছিল নবী (দঃ) এর সহচরবৃন্দের স্মৃতিতে । বলা বাহুল্য, এই সহচরবৃন্দ একটি বিশেষ শহরে কিংবা গ্রামে অথবা দেশে থাকতেন  এমন কিন্তু নয় । তাঁরা থাকতেন যে যারমত নিজ নিজ জন্ম কিংবা কর্মভূমিতে । ইসলাম ও রসুল (দঃ) এর জন্য নিবেদিত প্রান ব্যক্তিগণ প্রানান্ত হয়ে ছুটছিলেন হাদিস জানার জন্য,যখনই দেখা দিয়েছে ক্ষুদ্র  কোন সমস্যা যা তাঁরা জানতে পারেন নি যে, উদ্ভুত পরিস্থিতি,আমল,সংস্কৃতি ইসলাম অনুমোদন করে কি না ? দেশ থেকে দেশান্তরে ভ্রমণের পর ভ্রমণ করে হাদিস জেনে ও বুঝে  ফৌজদারি দন্ডবিধি,অধিকার সংক্রান্ত বিষয়, ব্যক্তি অধিকার, সামাজিক মূল্যবোধ,মায় সবকিছুর ফয়সালা করতেন ।

No comments:

Post a Comment