Monday, 3 September 2012

নিজস্ব অজ্ঞতা (২য় কিস্তি)

সহজ সরল ভাবে বলতে গেলে তাঁদের হাদিসের রেকর্ড মানে মানব বই । নবি (দঃ) এর প্রয়ানের ২০০ বৎসর পরে এই মানব বই আর পাওয়া সম্ভব হত না বা ছিল না । আজ যারা ছহিহ হাদিছের ধুয়া তুলে বহু ছহিহ হাদিছ অস্বীকার করে তাদেরকে নিয়ে নাড়াঘাটা করলে আপনি অতি সহজেই দেখতে পাবেন যে এরা
হুজুর পাক মোহাম্মদ (দঃ) এর ৬৩২ খৃষ্টাব্দে এন্তেকালের পর থেকে ইমাম ইসমাইল বোখারী রহমুতুল্লাহ আলাইহের হাদিছ জগতে আবির্ভাবের পূর্ব পর্যন্ত (জন্ম ১৯৪ হিজরি মোতাবিক ৮১০ খৃষ্টাব্দ)ইসলামিক শিক্ষা, সংস্কৃতিকে উপেক্ষা করে নয়তো বা অস্বীকার করে । ২০০ বৎসর কে অস্বীকার করার কারণে এই সময়ের  প্রাপ্তব্য সমস্ত ইসলামিক পন্ডিতগণ এদের কাছে  কোন উল্লেখযোগ্য ব্যাক্তিত্বই নয় ।অবশ্য এই ২০০ বৎসরের শিক্ষা সংস্কৃ্তিকে উপেক্ষা করার যৌক্তিক কারণ ও আছে । এ সময় ব্যাপিয়া যত ইসলামী পন্ডিত, হাদিছ ও ন্যায় শাস্ত্রে নিবেদিত প্রাণ ব্যাক্তিগণকে মান্যতা দিলে ইসলামকে এত নীচুতে নামিয়া আনিয়া আধুনিক ইসলাম বানানো সম্ভব হবে না । কারণ, তারাই ছিলেন আছহাবে রসুল (দঃ) এর ছাত্র তাবয়ীও তাবয়ীতাবেইনদের যোগ্যতম সুযোগ্য শিষ্য । তবে এঁরা হাদিছ বর্নণা করলে ও মানববই থেকে ছনদের বাস্তব প্রমাণ উপস্থাপনে ততদিনে অক্ষম  হয়ে গেছেন । এই হল বাস্তব । তাঁদের এই বাস্তব অক্ষমতাই ছহিহ হাদিস পরবর্তিদের কাছে যয়িফ নয়ত বা জাল হাদিছরুপে প্রতিভাত হল । আসলে ইসলামের ২য় ডকুমেন্টারী হাদিস শাস্ত্রের বিশ্বাসযোগ্যতা ও ভান্ডারের আদি রক্ষক ছিলেন তাঁরাই যাদেরকে বিংশ ও একবিংশ শতাব্দির পন্ডিতেরা অস্বীকার করে ।একটা প্রশ্ন আসত পারে যে, ইমাম বোখারী (রহঃ) এবং ইমাম মুসলিম (রহঃ) তো বিংশ শতাব্দির ছিলেন না । হ্যাঁ, অবশ্যই । ইমাম মুসলিম (রহঃ) এর জন্ম ২০২ হিজরি মোতাবিক ৮১৭ খৃষ্টাব্দে । তিনি ও ইমাম বোখারী (রহঃ) মত ২০০ বৎসর পর হাদিস সংগ্রহে প্রবৃত্ত হন । তবে ইহা নিসঃন্দেহে স্বীকার্য যে উল্লিখিত ইমামদ্বয় যে হাদিসগুলি সংগ্রহ করেন এবং স্বীয় হাদিস গ্রন্থে স্থান দেন সেগুলির সনদ বা বর্নণাক্রম বেশ শক্তিশালি যা কিনা মানব বই সংগ্রাহক ওস্তাদেরা অতি সযত্নে  বর্নণা শৃংখল  রক্ষা করতে পেরেছিলেন । এছাড়া ও বহু ছহীহ হাদিস যে কার ও কাছে না কার ও  কাছে সংরক্ষিত ছিল যার হদিস উল্লিখিত হাদিসের ইমামদ্বয়ের দ্বারা জানা সম্ভব আদৌ ছিল না । কারন, এই হাদিসগুলি মুদ্রিত পুস্তকাকারে সংরক্ষিত বিষয়ের অনতর্ভুক্ত ছিল না বরং সেগুলি ছিল বিরাট বিস্তৃন ভুভাগ জুড়ে । 

No comments:

Post a Comment