Sunday, 13 November 2011

AL-Ahnaf (3)


ফিকহে হানাফী কিছু সাধারণ বৈশিষ্ট্যপ্রথম বৈশিষ্ট্য : (THREE)
 কুরআন-সুন্নাহ মোতাবেক আমল করার স্বীকৃত পদ্ধতি :
 ফিকহে হানাফী ও অন্যান্য ফিকহের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, তা কুরআন-সুন্নাহ অনুসরণের স্বীকৃত ও সুন্নাহসম্মত পদ্ধতি। চার মুজতাহিদ ইমামের ইজতিহাদী যোগ্যতা এবং তাঁদের সংকলিত ফিকহের নির্ভরযোগ্যতার বিষয়ে গোটা মুসলিম উম্মাহ একমত। সর্বযুগের আলিমগণের স্বীকৃতি ও অনুসরণের দ্বারা এই সত্য সুপ্রতিষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে আল্লামা ইবনুল উযীর (মুহাম্মাদ ইবনে ইবরাহীম) ইয়ামানী (মৃত্যু : ৮৪০ হি.) বলেন, ‘তাঁর (ইমাম আবু হানীফা রাহ.-এর) মুজতাহিদ হওয়ার বিষয়ে (মুসলিম উম্মাহর) ইজমা রয়েছে। কেননা, ইমাম আবু হানীফা রাহ.-এর মতামতসমূহ তাবেয়ী যুগ থেকে আজ নবম হিজরী পর্যন্ত গোটা মুসলিম জাহানে সর্বজনবিদিত। যারা তা বর্ণনা করেন এবং যারা অনুসরণ করেন কারো উপরই আপত্তি করা হয়নি। এ প্রসঙ্গে মুসলিম উম্মাহর (আলিমগণের) অবস্থান হল, তাঁরা হয়তো সরাসরি তার অনুসরণ করেছেন, কিংবা অনুসরণকারীদের উপর আপত্তি করা থেকে বিরত থেকেছেন। আর অধিকাংশ ক্ষেত্রে এভাবেই ইজমা সম্পন্ন হয়ে থাকে।’ তিনি আরো বলেন, ‘বহু মনীষী আলিম পরিষ্কার বলেছেন যে, মুজতাহিদ যখন ফতোয়া দান করেন এবং সাধারণ মানুষ তার অনুসরণ করে তখন সমসাময়িক আলিমগণ আপত্তি না করলে প্রমাণ হয় যে, তিনি প্রকৃতপক্ষেই মুজতাহিদ। (পরবর্তী যুগের) আলিমদের জন্য যদি এ নীতি প্রযোজ্য হয় তাহলে তাবেয়ী যুগের কথা তো বলাই বাহুল্য। কেননা, তা ছিল জগদ্বিখ্যাত মনীষীদের যুগ। আর ইমাম আবু হানীফা রাহ. তাঁদেরই সমসাময়িক ছিলেন।’-আর রওযুল বাছিম, মাকানাতুল ইমাম আবী হানীফা ফিল হাদীস পৃ. ১৬৪-১৬৫ এ বিষয়টি শুধু ইমাম আবু হানীফা রাহ.-এর ক্ষেত্রেই নয়, তাঁর মনীষী সঙ্গীদের ক্ষেত্রে এবং অন্য তিন ইমামের ক্ষেত্রেও সমান সত্য। আলোচনা দীর্ঘ হওয়ার আশংকা না হলে এখানে মুসলিম জাহানের ওইসব মনীষীর একটি তালিকা উল্লেখ করা যেত, যাঁরা হাদীস-শাস্ত্রের শীর্ষস্থানীয় মুজতাহিদ হওয়া সত্ত্বেও ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানীফা রা.-এর মতামত অনুসরণ করেছেন.....................

No comments:

Post a Comment